• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী? সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ জরুরি: তথ্যমন্ত্রী যে কোন কারণে রাষ্ট্রপতির পদত্যাগে সংবিধানে সুযোগ রয়েছে : স্বরাষ্ট্র মন্ত্রী কম্বোডিয়ার চাকরির ফাঁদে নারীরা, সক্রিয় দালালচক্র রাজধানীসহ দেশজুড়ে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু, শোকের ছায়া সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন, ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩২ বাংলাদেশিসহ আটক ১০৮ সৌদি আরবের সঙ্গে কৌশলগত পরমাণু চুক্তিতে ট্রাম্পের সম্মতি

এখন দেশে কারো নিরাপত্তা নেই: আলাল

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এখন দেশে কারো নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পুলিশ সাধারণ মানুষকে হত্যা করছে। আবার হাসপাতালে পাবলিক পুলিশ মেরে ফেললো। বিজিবিকে মেরে ফেললো মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী। র‌্যাবকে ভারতের বিএসএফ মাদক পাচারের অভিযোগে বেঁধে রাখলো।

তিনি বলেন, এ দেশে রক্ষীবাহিনীকে প্রথম দায়মুক্তি দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের আমলে। তখন শেখ মুজিবুর রহমানকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করা হলো। ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। সব চোরদের নিয়ে বাকশাল গঠন করা হলো। তখনই সব অগণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন