• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

ছুটি কাটাতে মালদ্বীপে টাইগার-দিশা!

নিজস্ব সংবাদ দাতা / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ ও দিশা পাটানি। অনেকদিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও বিষয়টি এখনো স্বীকার করেননি এই জুটি।

বুধবার (১১ নভেম্বরে) সকালে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় টাইগার ও দিশাকে। এই সময় ফটো সংবাদিকদের ক্যামেরাবন্দি হন তারা। যদিও টাইগার ও দিশা বিমানে চড়ে কোথায় গেছেন তা জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ফ্যানপেজের মাধ্যমে জানা যায় দীপাবলির ছুটি কাটাতে মালদ্বীপ গেছেন এই জুটি।

 

বলিউড তারকাদের অবসর কাটানোর অন্যতম প্রিয় স্থান মালদ্বীপ। সম্প্রতি তাপসী পান্নু, বরুণ ধাওয়ান, এলি আবরাম, মন্দিরা বেদি, নেহা ধুপিয়া, মৌনি রয় প্রমুখ তারকা সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন। এছাড়া অভিনেত্রী কাজল আগরওয়াল ও গৌতম কিচলু দম্পতি মালদ্বীপে মধুচন্দ্রিমায় গেছেন।

অভিনয়ের দিক থেকে টাইগার শ্রফের পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। এছাড়া সম্প্রতি ‘গণপথ’ সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। অন্যদিকে, কিছুদিন আগে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং শেষ করেছেন দিশা। একতা কাপুরের ‘কেটিনা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন