• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ: জাহাঙ্গীর

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, গত ৭ নভেম্বর গভীর রাতে ৪৭ নম্বর ওয়ার্ডে একটি ব্যানার নির্ভর ঘরে আওয়ামী লীগ নিজেরা আগুন দিয়ে ঢাকা-১৮ আসনের বিএনপির ২৩৫ জন নেতার নামে মামলা দিয়েছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যমান পরিস্থিতিতে ভোটের পরিবেশ নেই। আমরা শুনেছি, আওয়ামী লীগ বিভিন্ন থানা থেকে লোক এনে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। তারপরেও জনগণ আমাদের সঙ্গে থাকায় আমরা চেষ্টা করে যাচ্ছি। আশা করি সফল হব।

তিনি বলেন, গত ২৪ অক্টোবর থেকে প্রশাসনের অনুমতি নিয়েও কর্মসূচি করতে পারিনি, প্রতিটি গণসংযোগে আওয়ামী লীগ বাধার সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন- দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ আমান,সমন্বয়ক আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্মমহাসচিব খায়রুল কবির খোকন, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাছিত আনজু, এজিএম শামসুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন