• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কিছু দিন আগে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এবার ভারতের হিমাচল প্রদেশের একটি প্রাইভেট কমপ্লেক্স থেকে বলিউড অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সংস্থা এনএনআই এ খবর প্রকাশ করেছে।

পুলিশ সুপার কঙ্গরা রঞ্জনের বরাত দিয়ে সংবাদ সংস্থা এনএনআই এক টুইটে জানিয়েছে, ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে চলচ্চিত্রাভিনেতা আসিফ বসরার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়েছে এবং পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

ভারতীয় আরেকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হিমাচল প্রদেশের ধর্মশালায় একটি প্রাইভেট কমপ্লেক্সে থাকতেন আসিফ। শোনা যায়, যুক্তরাজ্য প্রবাসী প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন ৫৩ বছর বয়েসি এই অভিনেতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পোষা কুকুরকে নিয়ে হাঁটতেও বেরিয়েছিলেন তিনি। পুলিশের অনুমান, বাড়ি ফিরে পোষা কুকুরে বেল্টের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। আসিফ বসরা বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলেও শোনা যায়। অভিনেতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মঞ্চের মাধ্যমে অভিনয়ে পা রাখেন আসিফ বাসরা। ১৯৯৮ সালে হরর-থ্রিলার সিরিজ ‘ওহ’তে ইতিহাসের শিক্ষক ওমকার দীক্ষিতের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান আসিফ। এরপর ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘জব উই মেট’, ‘কাই পো চে’, ‘কৃষ-৩’-এর মতো চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন