• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

বাসে আগুনের প্রতিবাদে আ. লীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিভিন্নস্থানে ৭টি বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ‌্যায় রাজধানীর বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে নেতারা বলেন, শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করলে রাজপথে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। এরা ২০১৩, ১৪, ১৫ ও ১৬ সালে সারাদেশে অগ্নিসংযোগ করেছে। যার জন্য বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ বিএনপির নাম শুনতে পারে না।’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই তারা আবার আগুন সন্ত্রাস-ভাঙচুর শুরু করেছে মন্তব‌্য করে তিনি বলেন, ‘এটাই তাদের চরিত্র, এটাই তাদের রাজনীতি। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই৷’

সমাবেশে দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, ‘বিএনপি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নীলনকশার অংশ হিসেবে একটা সন্ত্রাসীকে প্রার্থী করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপির এই নীলনকশা আমরা বাস্তবায়ন হতে দেবো না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজপথে বিএনপিকে সমুচিত জবাব দেবে।’

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, মো. আখতার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন