• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

নতুন সিনেমায় অপু বিশ্বাস

নিজস্ব সংবাদ দাতা / ২৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। করোনার কারণে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় নাম লেখাননি অপু। সম্প্রতি তিনি সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় নাম লেখান। এই সিনেমার শুটিং শেষ না হতেই নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই ঢালিউড কুইন।

অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ সিনেমায় দেখা যাবে তাকে। চলতি মাসের ১৮ তারিখে এর শুটিং শুরু করা হবে বলে জানান নির্মাতা।

এ প্রসঙ্গে জয় বলেন, ‘সিনেমাটির গল্পে অপু বিশ্বাসকে প্রয়োজন। তাকে গল্প শুনানোর পর তিনি মৌখিকভাবে কাজটি করতে সম্মতি জানিয়েছেন। বর্তমানে তিনি ঢাকার বাইরে অন্য একটি সিনেমার শুটিং করছেন। ঢাকায় ফিরলেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হবেন।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসরে বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এদিকে শাহরিয়ার নাজিম জয় এরই মধ্যে কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। ২০১৫ সালে ‘প্রার্থনা’ সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন