ঢাকা   ০১:৫২:২৬ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিকিনিতে ঝড় তুলেছেন দিশা

Reporter Name
  • Update Time : Saturday, November 14, 2020,
  • 272 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বর্তমানে ছুটি কাটাতে মালদ্বীপে এই অভিনেত্রী। সেখানকার সমুদ্র সৈকতে তোলা ছবিতে রীতিমতো ঝড় তুলেছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন দিশা। ছবিতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে তাকে। ছবির নিচে এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার ভক্ত ও অনুসারীরা। এমনকি দিশার কথিত প্রেমিক অভিনেতা টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফও ছবি দেখে তার মুগ্ধতা প্রকাশ করেছেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) মুম্বাই বিমানবন্দরে দিশাকে দেখা যায়। একই সময় টাইগার শ্রফও বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন। পরবর্তী সময়ে তাদের ফ্যানপেজের মাধ্যমে জানা যায় দীপাবলির ছুটি কাটাতে মালদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

টাইগার ও দিশার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকে উড়লেও বিষয়টি এখনো স্বীকার করেননি এই জুটি। নিজেদের ভালো বন্ধু হিসেবেই পরিচয় দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি