• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই

দেশে ফিরলো পাচার হওয়া ৩০ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩০ জন বাংলাদেশি নারি-পুরুষ ও শিশু শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। ভারত সরকারের দেয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ২০ জন নারী ও ১০ পুরুষ রয়েছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। জানা গেছে, অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে ২ বছর থেকে ৮ বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন তারা। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ২০ জন নারী রয়েছে। এরা ভারতের মুম্বাই ও কোলকাতাসহ বিভিন্ন শহরে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়।

পরে সেখান থেকে সংলাপ, লিলুয়া, সুশীলন সহ ১১টি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দু’দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ের আনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসহকারী সচিব মো. আব্দুল ওয়াদুদ ফেরত আসাদের গ্রহণ করে বলেন, ট্রাভেল পারমিটের মাধ্যমে যারা এসেছেন তাদেরকে বাংলাদেশের মানবাধিকার সংস্থা, মহিলা আইনজীবি সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে ৩টি এনজিওর মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ৩০ জন বাংলাদেশি নারী ও পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরেছেন। এদের সকলকে বেনাপোল বন্দর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ওইখান থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন