• রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান।

তিনি বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সুস্থতা কামনায় সবার দোয়া চান আইসিটি প্রতিমন্ত্রী।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হাতে পাওয়া পরীক্ষার ফলাফলে প্রতিমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে প্রতিমন্ত্রী শাহরিয়ার শুক্রবার নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে যেতে পারেননি।

এর আগে মে মাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার বাবুর্চিসহ চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়ের পরীক্ষায় নেগেটিভ এসেছিল প্রতিমন্ত্রীর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন