• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

শিশুকে বিস্কুট দেখিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জের হরিরামপুরে বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাঈম হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী।

অভিযুক্ত নাঈম হোসেন উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।

শিশুর বাবার বরাত দিয়ে ওসি মো. মুঈদ চৌধুরী জানান, শিশুর বাবা ঢাকায় প্রিন্টিং প্রেসে চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতো। গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত কিশোর তার ঘরে প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে এ ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত কিশোর চলে যায়। শিশুটি তাৎক্ষণিক পাশের ঘরে টিভি দেখতে থাকা তার মা ও বড় বোনকে এ ঘটনা জানায়। শিশুটির মা ও বড় বোন মুঠোফোনে শিশুর বাবাকে এ ঘটনা জানালে তিনি বাড়িতে এসে রোববার থানায় মামলা দায়ের করেন।

অভিযোগটি আমলে নিয়ে নারী নির্যাতন আইনের ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে রাত ৯টার দিকে অভিযুক্ত নাঈমকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন