• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সময় সব বলে দেবে: ট্রাম্প

নিজস্ব সংবাদ দাতা / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

১৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসের টিকা অনুমোদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কে জানে কোন প্রশাসন কাজ করবে? আমার ধারণা, সময় সব বলে দেবে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রোজ গার্ডেন থেকে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প জানান, করোনার সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রে আর লকডাউন দেওয়া হবে না।

জর্জিয়া ও নর্থ ক্যারোলিনায় নির্বাচনের ফল ঘোষণার পরেই ট্রাম্প এ বক্তব্য দেন। বক্তব্যের পর তিনি সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি।

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ পর্যন্ত ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেক্টোরাল ভোট। ট্রাম্প নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

শুক্রবার ট্রাম্প টুইটে তার অভিযোগে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। টুইটে তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপি হয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) এক সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।’

আগামী ২০ জানুয়ারি বাইডেনের আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করার কথা। তবে অভিযোগ রয়েছে বাইডেনকে প্রয়োজনীয় প্রশাসনিক তথ্যও দিচ্ছে না ট্রাম্প প্রশাসন। বাইডেন ইতিমধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে রন ক্লেইনকে নিয়োগ দিয়েছেন।

ট্রাম্প যে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন না, তা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ক্লেইন। তিনি বলেছেন, ‘এর ফলে ঝুঁকির সৃষ্টি হয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন