• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

পুত্রসন্তানের জন্য কন্যাশিশুকে বলি!

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পুত্রসন্তান চাই তার। তাই তান্ত্রিকের পরামর্শে নিজের ৬ বছরের মেয়েকে বলি দেওয়ার অভিযোগ উঠেছে এক পাষণ্ড বাবার বিরুদ্ধে। শুক্রবার (১৩ নভেম্বর) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির লোহরদাগার পেশর ব্লকে। অভিযুক্তের নাম সুমন নেগাসিয়া। পেশায় তিনি দিনমজুর।

জানা গেছে, পুত্রসন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সুমন। এমন সময় এক তান্ত্রিকের সঙ্গে তার পরিচয় হয়। তার কাছে বিষয়টি জানান তিনি। তান্ত্রিক তখন সুমনকে পরামর্শ দেন, পুত্রসন্তান পেতে হলে নিজের মেয়েকে বলি দিতে হবে। পুত্রসন্তানের জন্য মরিয়া সুমন পরামর্শ পালন করার সুযোগ খুঁজছিলেন। শুক্রবার সেই সুযোগ এসেও গেল। তার স্ত্রী বাপের বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগে মেয়েকে সঙ্গে নিয়ে তান্ত্রিকের কাছে হাজির হন। তারপর তারই নির্দেশ মতো মেয়ের গলার নলি কেটে খুন করেন।

ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তান্ত্রিক। তবে নিজ বাড়ি থেকে সুমনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ বলছে, তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে মেয়েটিকে খুন করা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : আনন্দবাজার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন