• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

প্রতারণা ও পর্নো ভিডিও তৈরি: গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রতারণা ও পর্নো ভিডিও তৈরির অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর কদমতলী থেকে রমেন হাওলাদার (৪২) নামে এক ব‌্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমি সংক্রান্ত ঝামেলাসহ বিভিন্ন সমস‌্যার শতভাগ সমাধানের বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে, বিশেষ করে নারীদের আকৃষ্ট করত। কৌশলে তাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করত। পরে সংগৃহীত ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করত। কয়েকজন ভুক্তভোগী অভিযোগ জানালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন