• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

ছেলে গায়ক হোক চাই না: সোনু নিগম

নিজস্ব সংবাদ দাতা / ২২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

১৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জনপ্রিয় গায়ক সোনু নিগম। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু ছেলে নীবান গায়ক হোক চান না তিনি।

এক সাক্ষাৎকারে সোনু জানান, তার ছেলে ভারতে থাকতে চায় না। এজন্য তাকে দুবাই পাঠানো হয়েছে।

ছেলের ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই গায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি চাই না সে গায়ক হোক। অন্তত এই দেশে (ভারত) তো না-ই। যাই হোক, সে আর ভারতে থাকে না, দুবাইয়ে থাকে। ইতোমধ্যে তাকে ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘জন্মগতভাবেই তার মধ্যে গায়কি প্রতিভা আছে। কিন্তু তার অন্য পছন্দও আছে। এখন পর্যন্ত সে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে সেরা গেমার। সে খুবই মেধাবী একটি ছেলে এবং তার মধ্যে অনেক গুণ আছে। দেখা যাক সে নিজে কী হতে চায়।’

এদিকে সোনু নিগমের এই বক্তব্য মেনে নিতে পারেননি নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বক্তব্যের প্রতিবাদ করেছেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একজন লিখেছেন, ‘আপনিও ছেলের সঙ্গে দুবাই চলে যেতে পারেন। আমরাও আপনাকে চাই না।’

অপর একজন লিখেছেন, ‘সোনু নিগমের মতো একজন গায়কের কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি। বক্তব্যের মাধ্যমে মাতৃভূমিকে অবজ্ঞা করা হয়েছে এবং অকৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। নাসিরউদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। সংকীর্ণমনা মানুষ অর্থ, মর্যাদা, ব্যক্তিগত অহংবোধ হজম করতে পারেন না।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন