• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

বি- আলম হত্যা মামলার পলাতক আসামি রাসেল সরকার গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

১৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :

গজারিয়ায় শ্রমিক নেতা বি- আলম হত্যা মামলার পলাতক আসামি রাসেল সরকারকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

রাসেল সরকারকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মােমেন।

এদিকে গজারিয়া থানা সুত্রে জানাযায়, শ্রমিক নেতা বি- আলম হত্যা মামলার পলাতক আসামি রাসেল সরকারের বিরুদ্ধে গজারিয়া থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে দায়েরকৃত ১৪টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ ভােরে সন্ত্রাসী হামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা আলম মােল্লাসহ ৯ জন আহত হয়। তার মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । তিনজনের মধ্যে আলম মােল্লার ( ৩৫ ) দুই পায়ের রগ কেটে দেয়া হয় , মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় । চিকিৎসাধীন অবস্থায় ৫ মার্চ সন্ধ্যায় মারা যান আলম মােল্লা । ৬ মার্চ আলম মােল্লার ছােট ভাই ইমন আহমেদ সবুজ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় দায়ের করা মামলাটি থানা পুলিশ তদন্ত শেষে চার্জশিট দিলে বাদী না-রাজি দেয়। এতে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়।পরে পিবিআই মামলাটি তদন্ত করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন