• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ১৩৯ জনকে জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

১৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া মাস্ক ব্যতিত বাহিরে ঘোরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ও পূর্বে ব‍্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি ব‍্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ, মাত্রাতিরিক্ত মূল্যে ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব‍্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯ জনকে ৫২ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাত পর্যন্ত জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রধান করা হয়।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান তার ‘ডিসি ব্রাহ্মণবাড়িয়া’ ফেইসবুক পেইজের মাধ্যমে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার সকল উপজেলায় মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা, মেয়াদোত্তীর্ণ ও পূর্বে ব‍্যবহৃত চিকিৎসা সরঞ্জামাদি ব‍্যবহার করা এবং মেয়াদোত্তীর্ণ, মাত্রাতিরিক্ত মূল্যে ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব‍্য বিক্রয় প্রভৃতি নানাবিধ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯ জন ব্যক্তিকে সর্বমোট ৫২ হাজার ৩৫০টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন