• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

মাধ্যমিকে থাকছে না আলাদা বিভাগ

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা আলাদা বিভাগ থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের বিভিন্ন প্রস্তাব নিয়ে জবাব দেওয়ার সময় তিনি একথা জানান।

দীপু মনি বলেন, আপনারা জানেন যে আমাদের কারিকুলামের পুরো পর্যালোচনা হচ্ছে। খুব শিগগিরিই চূড়ান্ত রূপটি প্রকাশ করব।

‘সেখানে কিন্তু আমাদের সকল ধরনের শিক্ষাতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই বিভাগগুলো নবম-দশম শ্রেণিতে আর রাখছি না। সকল শিক্ষার্থী সব ধরনের শিক্ষা নিয়ে স্কুলের ১০টি বছর শেষ করবে।’

নতুন পাঠ্যক্রম ‘মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে’ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

‘তাতে বাংলাদেশের ইতিহাস, আমাদের ইতিহাস-সংস্কৃতি তাকে মূল উপজীব্য করেই, আমাদের একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করা, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করা, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন… বঙ্গবন্ধু যে সোনার মানুষ চেয়েছিলেন সেই সোনার মানুষ গড়তে কারিকুলাম হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন