• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

বাউশিয়ায় কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি মরে ভেসে উঠছে মাছ, জলজ প্রাণী।

নিজস্ব সংবাদ দাতা / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের ম্যানস ফি পেপার মিলস এবং আনোয়ার সিমেন্ট শিটের বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি মরে ভেসে উঠছে মাছ, হাস ও বিভিন্ন জলজ প্রাণী, ক্ষতিগ্রস্ত হচ্ছে আবাদি জমি, ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্থানীয় গ্রামের সাধারণ মানুষ। আইনের তোয়াক্কা না করে বিষাক্ত বর্জ্য নদীতে ফেলার কারণে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত ছাড়াও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

কারখানার বর্জ্য কাজলা নদীতে পড়ছে। আর এই নদীতীরের মধ্যবাউশিয়া, টেকপারা, বক্তারকান্দি, পুরান বাউশিয়া, মনারকান্দি, চরবাউশিয়া, পোড়াচক বাউশিয়া, চৌদ্দ কাউনিয়া ও কুমারিয়া গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রবাহমান নদীর পানি পরিণত হয়েছে ভয়ঙ্কর বিষে। এই নদীর পানি ব্যবহার এবং নদীতে মাছ শিকার ছিল এই অঞ্চলের মানুষের অন্যতম অবলম্বন। তাও বন্ধ হয়ে গেছে। প্রায় কয়েক বছর ধরে এ নদীর পানি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। পানির দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। নদী এখন মাছশূন্য। মাছ এবং জলজ প্রাণী মরে ভেসে উঠছে। বিষাক্ত কেমিক্যাল বর্জ্যে পানি নষ্ট হওয়ায় এখানকার ধান-পাট ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষক ফলন পাচ্ছেন না। পরিবেশ অধিদপ্তর এর আগে একাধিক বার কারখানাগুলোকে জরিমানা করলেও পরিবেশ দূষণ বন্ধ হয়নি এখনো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন