• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

যে কারণে ঐশ্বরিয়াকে সিনেমা থেকে বাদ দিলেন শাহরুখ খান

নিজস্ব সংবাদ দাতা / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

২১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের বলিউডের নাইকা ঐশ্বরিয়াকে সিনামা থেকে বাদ দিলেন শাহরুখ খান। তার পরামর্শেই পরে রানি মুখার্জিকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক। শাহরুখের এই আকস্মিক সিদ্ধান্তে রানি খুশি হলেও ব্যথিত হয়েছিলেন ঐশ্বরিয়া।

সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের প্রেমকাহিনি বলিউডের ঘাসে-বাতাসে লেগে আছে। কোনোদিনই হয়তো এই দুই তারকার সম্পর্কের গল্প-রূপকথার রোমাঞ্চ পুরনো হবে না। একদিন যে দুজন ছিলেন দুজনের নয়নমণি সে তারাই আজ কেউ কারোর মুখ দেখেন না।

তবে তাদের সম্পর্কের এই বৈরিতায় ক্ষতিটা শুধু তাদের দুজনের হয়নি। তার প্রভাব পড়েছে আরো অনেক অনেকের উপর। ক্ষতি হয়েছে আদতে বলিউডেরই। যেমন বেশ জনপ্রিয় জুটি সালমান-ঐশ্বরিয়াকে মিস করেছে হিন্দি সিনেমার দর্শক।

এমনকি শাহরুখ-ঐশ্বরিয়া জুটি ভক্তরাও বঞ্চিত হয়েছেন একটি সিনেমা থেকে। ভারতীয় এক প্রতিবেদন প্রকাশ করেছে, ব্রেকাপের আগে আগে দুজনের মধ্যে মনোমালিন্য যখন ডালপালা মেলছিলো তখন ঐশ্বরিয়া চুক্তিবদ্ধ হয়েছিলেন শাহরুখ খানের সুপারহিট ‘চলতে চলতে’ সিনেমায়। শুটিংও শুরু করেছিলেন অ্যাশ। কিন্তু একদিন ছবির সেটে গিয়েই ঝামেলা শুরু করেন সালমান। এতে খুব বিরক্ত হন শাহরুখ। রেগে গিয়ে ঐশ্বরিয়াকে বাদই দিয়ে দেন তিনি। তার পরামর্শেই পরে রানি মুখার্জিকে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পরিচালক। শাহরুখের এই আকস্মিক সিদ্ধান্তে রানি খুশি হলেও ব্যথিত হয়েছিলেন ঐশ্বরিয়া।

সালমানের সঙ্গে বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, শাহরুখের সঙ্গে তাকে সন্দেহ করতেন সালমান। সেই সন্দেহ করেই ওই ছবির সেটে গিয়ে অশান্তি করেছিলেন। আর সেটা শাহরুখকে বিব্রত ও বিরক্ত করেছিলো। শাহরুখ থেকে অভিষেক, প্রায় প্রত্যককে নিয়েই ঐশ্বরিয়াকে সন্দেহ করতেন প্রাক্তন প্রেমিক সালমান।

শুধু তাই নয়, এসব সন্দেহের জেরে রেগে গিয়ে অ্যাশের গায়ে বেশ কয়েকবার নাকি সালমান হাতও তুলেছিলেন। যদিও সালমান এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। তার কথায়, তিনি আবেগপ্রবণ হয়ে নিজেকে আঘাত করলেও অন্য কাউকে কোনোদিন আঘাত করেননি।

‘মহব্বতে’, ‘দেবদাস’-এর মতো সফল ছবিগুলোর জুটি শাহরুখ-ঐশ্বরিয়ার জনপ্রিয়তা এখনো আকাশ ছোঁয়া। অনেকেই আক্ষেপ করেন এই দুই তারকা খুব বেশি ছবিতে জুটি হননি বলে। সেখানে ‘চলতে চলতে’ থেকে ঐশ্বরিয়ার বাদ পড়ার খবর নিশ্চয়ই সেই আক্ষেপের বেদনাটা বাড়িয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন