• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

অন্তঃসত্ত্বা আনুশকার শুটিংয়ের ছবি ভাইরাল

নিজস্ব সংবাদ দাতা / ২০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বেশ কিছু দিন ধরেই পূর্ণ বিশ্রামে ছিলেন এই অভিনেত্রী। এবার অন্তঃসত্ত্বা অবস্থায়ই শুটিংয়ে ফিরলেন আনুশকা। আর তারই কিছু ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া এসব ছবিতে দেখা যায়—পরনে ঢিলেঢালা পোশাক, মুখে মাস্ক। ভ্যানিটি ভ্যান থেকে নেমে আসছেন আনুশকা। শুটিং সেটের অন্য সদস্যরা পিপিই থেকে করোনার জন্য অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে এটি কোনো চলচ্চিত্রের শুটিং নয়, একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। অন্তঃসত্ত্বা আনুশকার শুটিংয়ে ফেরার দৃশ্য দেখে তার প্রশংসা করছেন নেটিজেনরা।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ঘর আলো করে জন্ম নেবে আনুশকা শর্মার সন্তান। আনুশকা-বিরাট কোহলির এটি প্রথম সন্তান।

দীর্ঘদিন বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক গোপন ছিল। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। আর চলতি মাসের ২৭ আগস্ট বিরাট কোহলি জানান, বাবা হতে যাচ্ছেন তিনি।

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন