• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন ডিপজল

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করছেন।

পর্দায় এ অভিনেতাকে নেতিবাচন ও ইতিবাচক দুই চরিত্রে দেখা গেছে। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি। প্রতিবছর শারীরিক চেকআপ বিদেশে গিয়ে করিয়ে থাকেন এই অভিনেতা। করোনার কারণে এতদিন তা সম্ভব হয়নি।

আগামী ১ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন ডিপজল। এ অভিনেতা বলেন, ‘অনেকদিন ধরেই শরীর বেশি ভালো যাচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর দুবাই যাব। সেখানে একসপ্তাহের মতো থাকব। দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব। সকলের দোয়া চাচ্ছি।’

‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন ডিপজল। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সৌভাগ্য’ ও ‘এ দেশ তোমার আমার’।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন