• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

বাবার সেবা করতে গিয়ে ফারুকের মেয়ে করোনায় আক্রান্ত

নিজস্ব সংবাদ দাতা / ২৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশীয় সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনায় আক্রান্ত। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। অনেকটা বিশ্রামেই ছিলেন। তবে সামান্য কারণেই গত ১৫ নভেম্বর তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এরপর তাঁকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে সার্বক্ষণিক তাঁর সঙ্গী হয়ে আছেন স্ত্রী ফারহানা ফারুক।

এদিকে ফারুকের মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসি করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে, বাড়িতে অবস্থানের সময় বাবার দেখাশোনা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তুলসি। গত পাঁচদিন ধরে করোনায় আক্রান্ত হন তুলসী। এমনটাই জানিয়েছে ফারুকের পরিবার। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরৎ।

বাবার সংস্পর্শে গিয়েই শরীরে করোনাভাইরাস ছড়িয়েছে তুলসীর। যার ফলে পরিবারের বাকি সদস্যরাও সতর্ক রয়েছেন।

জানা গেছে, ফারিহা তাবাসসুম পাঠান তুলসীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বাসায়ই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং কিছু নিয়ম মেনে চলছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন