• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৫ পৌরসভার দলীয় মনোনয়নের আবেদন ফরম আগামীকাল মঙ্গলবার থেকে বিতরণ করবে বিএনপি। এই পৌরসভায় মনোনয়নপ্রত্যাশীরা এই আবেদন ঢাকার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ি ২৯ নভেম্বরের মধ্যে এই ফরম পূরণ করে তা কেবলমাত্র গুলশান কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএনপির সিদ্ধান্ত অনুযায়ি পৌরসভা প্রার্থীদের জন্য জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিব অথবা সিনিয়র যুগ্ম সচিব এবং পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব অথবা সিনিয়র যুগ্ম সচিব ও ২ নম্বর যুগ্ম সচিব আলোচনাক্রমে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য পাঁচ নেতা লিখিত সুপারিশ করবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ি যেসব পৌরসভায় নির্বাচন হবে তা হচ্ছে-পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুন্ড।

দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উল্লিখিত পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি নির্বাচনী তফশীল ঘোষণা করেছে। কাল থেকে থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় অথবা দলের সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত আবেদন ফরম সংগ্রহপূর্বক গত ১৮ সেপ্টেম্বর বিএনপি কর্তৃক জারিকৃত নির্দেশনা এবং ২৩ নভেম্বর দপ্তর থেকে প্রেরিত পত্রে শর্তানুযায়ী শুধুমাত্র বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে। কেন্দ্র থেকে সরবরাহকৃত বিএনপি’র মনোনয়নের আবেদন ফরম ব্যতিত অন্য কোনো আবেদন ফরম গ্রহণযোগ্য হবে না।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন