• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

মাদক মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাদক মামলায় জামিন পেলেন ভারতের কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়া। সোমবার (২৩ নভেম্বর) মুম্বাইয়ের এনডিপিএস আদালত তাদের জামিন মঞ্জুর করেন। সংবাদ সংস্থা এএনআই এক টুইটে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতী ও হর্ষের কাছ থেকে খুব কম পরিমাণ (৮৬.৫ গ্রাম) গাঁজা পাওয়া গিয়েছে। এজন্য ১৫ হাজার রুপি বন্ডের বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করা হয়। তবে আগামী কয়েকদিন নিয়মিত বাড়ির নিকটস্থ থানায় গিয়ে হাজিরা দিতে হবে ভারতী ও হার্ষকে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, গত ২১ নভেম্বর রাতে ভারতীকে গ্রেপ্তার করে এনসিবি। রোববার (২২ নভেম্বর) সকালে গাঁজা রাখা ও সেবনের অভিযোগে হার্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হার্ষকে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবি কর্মকর্তারা। এনসিবি জানায়, মাদক সেবনের কথা স্বীকার করেছেন ভারতী ও হার্ষ দম্পতি। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়।

এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে বলেন—ভারতী ও হার্ষ শুধু মাদক সেবন করেন, পাচারের সঙ্গে যুক্ত নন। রোববার তাদের কোর্টে পেশ করা হয়। সেখানেই বিচারপতি ভারতী ও হার্ষকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। তারপর জামিনের আবেদন জানান হিন্দি টেলিভিশনের এই তারকা দম্পতি। সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে। ভারতী ও হার্ষকে সাময়িক স্বস্তি দিয়ে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন আদালত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন