• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

মুফতিকে বিয়ে করার পরই সেই অভিনেত্রীর ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সম্প্রতি বিনোদন জগৎকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন জীবনে পা রাখলেন বিগ বস–৬ খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। প্রায়ই চুপিসারেই সেরে ফেললেন বিয়ে। বর গুজরাটের সুরাটের বাসিন্দা মৌলানা মুফতি আনাস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেই সানাকে কনে এবং মুফতিকে বরের বেশে দেখা যায়। দু’‌জনে মিলে কেকও কাটেন।

একাধিক হিন্দি ছবি এবং টেলিভিশনের শোয়ে অভিনয় করে দর্শকমনে জায়গা করে নেওয়া সানা কয়েকদিন আগেই বিনোদন জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। টুইট করে জানিয়েও ছিলেন সে কথা। তবে কেউই হয়তো ঘুণাক্ষরেও বিয়ের বিষয়টি টের পাননি। আর তাই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে দেখা যায়, সাদা কুর্তা–পাজামা পরা মুফতির হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা। ধবধবে সাদা গাউনে দুর্দান্ত দেখতে লাগছিল তাকে। এরপর দেখা যায়, দু’‌জনে মিলে কেকও কাটেন। তাতে আবার লেখা, ‘‌নিকাহ মুবারক’।‌ এরপরই তাতে কমেন্টের বন্যা বয়ে যায়।

ভক্তরা দু’‌জনকেই শুভেচ্ছা জানান। কেউ কেউ আবার তার এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন। যদিও অভিনেত্রীর তরফ থেকে সরাসরি এখনও কিছুই জানানো হয়নি।

‘‌ওয়াজা তুম হো’‌, ‘‌জয় হো’‌–র মতো সিনেমায় অভিনয় করেছেন সানা। এছাড়াও একাধিক শোতেও কাজ করেছেন। এ বছরের ফেব্রুয়ারিতেই বয়ফ্রেন্ডের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর বেশ কিছুদিন অবসাদেও ভুগেছিলেন অভিনেত্রী। তারপর বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন। আর এর পরেই সরাসরি বিয়ে!‌


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন