• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

২৩ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু।

ডা. মনোয়ারুল কাদির জানান, গত শনিবার (২১ নভেম্বর) ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে তার (রিজভী) হার্টে রিং পড়ানোর মাধ্যমে এনজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ অনুভব করছেন।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, স্যার হাসপাতালের চিকিৎসক, নার্স, স্টাফসহ যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত ১৩ অক্টোবর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা করে তার হার্ট অ্যাটাক ধরে পড়ে। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে তা ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়।

গত ১১ নভেম্বর বিএসএমএমইউতে তার হার্টের এমপিআই পরীক্ষা করা হয়। পরীক্ষায় কিছু সমস্যা ধরা পরে। শনিবার আবারও তার এনজিওগ্রাম করে হার্টে সমস্যা ধরা পড়ায় রিং পড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন