• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
?????

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, রংপুর প্রতিনিধি:

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে মধ্য রাতে বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ করেছে এক যুবক। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘন্টা ইউনিয়নের উমর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা মঙ্গলবার (২৪ নভেম্বর) গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উমর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে এক সন্তানের জনক আল আমিন (২৭) গত কয়েক মাস থেকে একই এলাকার স্কুলপড়ুয়া এক কিশোরীকে প্রাইভেট কোচিংয়ে যাওয়া-আসার সময় উত্ত্যক্ত করতো। একপর্যায়ে আনুমানিক ১০ দিন আগে আলআমিন ওই কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে সাড়া না পেয়ে বুধবার (১৮ নভেম্বর) মধ্য রাতে কিশোরীটি প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য ঘরের বাইরে এলে আগে থেকেই ওঁত পেতে থাকা আল আমিন তার কয়েকজন সঙ্গীসহ ওই কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আল আমিনের ঘরে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে। ধর্ষণের একপর্যায়ে কিশোরীটি অজ্ঞান হয়ে পড়লে ধর্ষকরা পালিয়ে যায়। পরেরদিন সকালে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে আল আমিনের ঘর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন