• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন ইশরাক

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বংশালে পুরনো মামলায় গ্রেপ্তার হওয়া বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের লোকজনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের এসব নেতাকর্মীর বাসায় যান তিনি।

পুরনো ৬৮নং এবং বর্তমান ৩২নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ খোবর নেন তিনি। এ সময় তার পরিবারকে সান্ত্বনাও দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এরপর যান একই মামলায় গ্রেপ্তার হওয়া আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিমের বাসায়। এরপর ছাত্রদলের সাবেক নেতা শহিদুল্লাহ রানা ও ৩১নং ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুমের বাসায় যান তিনি।

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবারের সার্বিক খোঁজখবর নেয়ার পাশাপাশি যেকোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন ইশরাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির প্রবীণ নেতা হাজী শাহজাহান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সভাপতি মো. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন তাইজু, সাংগঠনিক সম্পাদক মো. আদিল, ৩৫নং ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব আলী সরকারসহ, বিএনপি নেতা ডালিম, মোশাররফ, কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন