• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

ভিন্ন লুকে নজর কাড়লেন অভিষেক বচ্চন

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বাবা অমিতাভ বচ্চনের মতো সিনেমায় ততটা সাফল্য পাননি। এ নিয়ে প্রায়ই বিদ্রূপ শুনতে হয় তাকে।

তবে সম্প্রতি নিজেকে একটু ভিন্নভাবেই তুলে ধরছেন অভিষেক। ওয়েব সিরিজ ‘ব্রিথ’-এর পর ‘লুডো’ সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার তার পরবর্তী ‘বব বিশ্বাস’ সিনেমার লুকে নজর কেড়েছেন অভিষেক বচ্চন।

কলকাতায় ‘বব বিশ্বাস’ সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেতা। শুটিং সেটের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক ভিন্ন অভিষেককে দেখা গেছে। মাথায় ভিন্ন স্টাইলে চুল, ফর্মাল শার্ট-প্যান্ট, চোখে চশমা। ‘কাহানি’ সিনেমার বব বিশ্বাসই যেন আবার ফিরে এসেছেন।

কলকাতায় শুটিং বেশ উপভোগ করেন অভিষেক বচ্চন। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার কাছে কলকাতা নিজের বাড়ির মতো। আমার মা বাঙালি এবং বাবাকে পশ্চিমবঙ্গের জামাই বলা হয়। কলকাতার সবাই আমাকে নাতি বলে ডাকেন। কলকাতায় যখনই শুটিংয়ে যাই আমার জন্য তা অনেক সম্মানের।’

‘বব বিশ্বাস’ পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ। সুজয় ঘোষের পাশাপাশি এটি প্রযোজনা করছেন গৌরী খান ও গৌরব ভার্মা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন