• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পরকীয়ায় নারী-পুরুষসহ ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

২৬ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সদর ও সিরাজদিখান উপজেলার পৃথক ৩ স্থান থেকে দুই নারী ও ২ পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালী গোলাপাড়ার একবাড়ি থেকে দিপ্রা মজুমদার জয় (২৮) ও মিতু সরকার (২৬) নামের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দিপ্রা মজুমদারের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় ও মিতু সরকার মুন্সীগঞ্জ সদরের ফুলতলা নমকান্দি গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, বিবাহিত মিতু সরকার ও বিবাহিত দিপ্রা মজুমদার দুইজনের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। মিতুর সরকারের ভাড়া বাসায় কয়েকদিন আগে আসে দিপ্রা মজুমদার।

এদিকে সকাল ১০টায় সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকার একটি রাস্তার পাশের ডোবা থেকে গলাকাটা এক অজ্ঞাত নারীর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। একই উপজেলায় চিত্রকোর্ট ইউনিয়নের কালিপুর গ্রামে সকাল ৯টায় জমিজমার জেরে ছেলে লিয়াকত সরকারের (৫০) লাঠির আঘাতে ওহাব সরকার নামের ৭০ বয়সী পিতার মৃত্যু অভিযোগ উঠেছে। পরে সিরাজদিখান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দীপু বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন