• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

সংসার ভাঙলো অভিনেত্রী শবনম ফারিয়ার

নিজস্ব সংবাদ দাতা / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শোবিজ অঙ্গনে আবারো ভাঙনের খবর! এবার সংসার ভাঙলো ছোটপর্দার তারকা অভিনেত্রী শবনম ফারিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই বিচ্ছেদের খবরটি জানালেন এই অভিনেত্রী!

গত বছরের শুরুর দিকে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে হারুন অর রশীদ অপুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। দুই বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে ফারিয়া লেখেন, ‘মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।’

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) বিচ্ছেদ পত্রে সই করেন তারা। বিচ্ছেদের পেছনে শবনম ফারিয়ার নেই কোনো অভিযোগ।

শবনম ফারিয়া বলেন, ‘‘আমার মা সব সময় একটা কথা বলে, ‘আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি!’ ঠিক সেভাবেই আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়! ‘মানুষ কি বলবে’ ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা! ‘জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার’? এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না!’’

আড়াই বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘তাও বছর খানেক সময় নিয়েছি পরষ্পরকে বুঝতে! ফাইনালি ‘আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আমরা আমাদের প্রায় আড়াই বছরের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও ৫ বছরের পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই! যতদিন বেঁচে আছি আমাদের ভালবাসা ও বন্ধুত্ব থাকবে।’

শবনম ফারিয়া আরো বলেন, ‘আমরা ভালোবেসে বিয়ে করেছি। অনেক পরিকল্পনা ছিল সংসার ঘিরে। কিন্তু নানাবিধ কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ফলে আমরা দুজনে মিলেই দলছুট হওয়ার মতো কঠিন সিদ্ধান্তটি নিয়েছি।’

গত বছরের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপু। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয় হয়। এর পর দুজনের ভালো বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন