• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

প্রাক্তনের সঙ্গে কেন ছবি পোস্ট করলেন দীপিকা?

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা ভক্তদের অজানা নয়। কিন্তু দীপিকা এখন অভিনেতা রণবীর সিংয়ের ঘরণী। অন্যদিকে, আলিয়া ভাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পরিকল্পনা করছেন রণবীর কাপুর।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে ছবি পোস্ট করেন দীপিকা। সব জায়গাতেই প্রোফাইল পিকচার ছিল তাদের ছবি। কিন্তু হঠাৎ কেন প্রাক্তনের সঙ্গে ছবি পোস্ট করলেন দীপিকা? ভক্তদের অনেকেই বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেন।

মূলত, ২০১৫ সালের ২৭ নভেম্বর মুক্তি পেয়েছিল এই জুটির ‘তামাশা’ সিনেমাটি। আর সিনেমার পাঁচ বছর পূর্তিতে এমন উদ্যোগ নিয়েছেন দীপিকা। ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক সব জায়গাতেই রণবীর কাপুরের সঙ্গে ‘তামাশা’ সিনেমার একটি ছবি পোস্ট করেছেন। সিনেমায় দীপিকার চরিত্রের নাম ছিল তারা। প্রোফাইল পিকচারের নিচে এই নামটিও লেখা রয়েছে।

‘তামাশা’ সিনেমাটি পরিচালনা করেন ইমতিয়াজ আলী। দর্শক-সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও সুপার হিট হয় এটি। এতে রণবীর-দীপিকার রসায়ন বেশ উপভোগ করেছেন ভক্তরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন