• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিক্রি হওয়া শিশু উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

২৮ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু সাব্বির হোসেনকে (১৬ মাস) উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই’র এসআই মো. রায়হান। এ ঘটনায় শিশুর ক্রেতা আনোয়ার হোসেন রতনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৩ নভেম্বর শাহজাদপুর উপজেলার কাশীপুর গর্জনা গ্রামের সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে সোনিয়ার শ্বশুর মো. শাহিন ও সাইদ শিশু সাব্বিরকে নিয়ে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে আতোয়ার হোসেন রতনের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে দেয়।

এসআই মো. রায়হান বলেন, মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতনের বাড়ি থেকে সাব্বিরকে উদ্ধার করা হয়। পরে সোনিয়া খাতুনে কাছে বাচ্চাকে ফিরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন