• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না: ফারিয়া

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না বলে মন্তব্য করেছেন তারকা অভিনেত্রী শবনম ফারিয়া। রোববার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, অবশ্যই মানুষটার সাথে আমার যথেষ্ট কারণ না থাকলে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে আসতাম না। কাউকে অসন্মান করে যেমন কেউ বড় হতে পারে না তেমনি আমাদের কাছের সবাই ও পরিবার জানে কেন এই সিদ্ধান্তে আসা! তার বাইরে কাউকে কোনো ধরনের ব্যাখ্যা দেয়ার কোনো দরকারই নেই!

ফারিয়া আরো লেখেন, আসলে আমরা চাইও নাই কাউকে জানাতে, কিন্তু ভুয়া ‘একি করলেন শবনম ফারিয়া’ নিউজ না দেখার জন্যে আমরা জানাতে বাধ্য হই!সুতরাং প্লিজ মাথায় নেন, শেষটাও সুন্দর হতে পারে, শেষটাও সন্মান দিয়ে, ভালোবাসার সাথে শেষ হতে পারে! আমার কষ্ট/আমার অভিমান সব আমার কাছেই থাক! মনে রাখবেন, কাউকে ছোট করা আল্লাহ কখনই পছন্দ করেন না!

যেই মানুষটা গত ৫ বছর ধরে আমার জীবনের সাথে প্রত্যক্ষ/পরোক্ষভাবে জড়িয়ে ছিলো, এতো এতো স্মৃতি যা চাইলেই মোছা যাবে না, তাকে কীভাবে ছোট করি?, প্রশ্ন করেন তিনি।

বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুর সাথে ২০১৫ সালে ফেসবুকে শবনম ফারিয়ার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম এবং ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি। পরের বছরের ১ ফেব্রুয়ারি জমকালো আনুষ্ঠানিকতায় বিয়ে হয় তাদের।

শুক্রবার (২৭ নভেম্বর) বিচ্ছেদপত্রে সই করেন অপু ও শবনম ফারিয়া।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন