• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত প্রতিহতের আহ্বান

নিজস্ব সংবাদ দাতা / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘যেসব উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি জাতির পিতার ভাস্কর্য অপসারণের নামে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, তাদের প্রতিহত করতে সব প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু এ দেশের মানুষের চেতনায় দীপশিখা হয়ে থাকবেন।’

সোমবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।

তিনি বলেন, ‘দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন যারা উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, সেই অপশক্তির মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।’

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আরও বক্তব‌্য রাখেন—ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী, অ‌্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, লায়ন গণি মিয়া বাবুল, সাংবাদিক মানিক লাল ঘোষ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন