• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

যশোরে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার, আটক ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, যশোর প্রতিনিধি:

যশোরের সদর উপজেলার বাহাদুরপুরে একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে বিজিবি। এ সময় তিনজনকে আটক করা হয়।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরপুরে যশোর-মাগুরা সড়কে ফেম পরিবহনের বাসে তল্লাশি চালানো হয়। বাসটি শরীয়তপুর থেকে বেনাপোলে যাচ্ছিলো।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ৩০টি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন সাড়ে ৩ কেজি। এই সোনার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা। আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জের গোলাপ রায় গ্রামের গোসট বিহারী পোদ্দারের ছেলে রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার মাঝিয়াড়া গ্রামের মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) ও ঢাকার গেন্ডারিয়া থানার কালীগঞ্জ শাহ রোডের শোভন দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।

তিনি জানান, গোপন খবরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে সোনা উদ্ধার করে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন