• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ

নকলায় গরুবাহী ট্রাক খাদে পড়ে ১জন নিহত ও ১৩টি গরুর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ ও নির্মানাধীন কালভার্র্টের পাহাড়াদার ছোরহাব আলী নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার দিবাগত রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোরহাব আলী একই এলাকার মৃত. সৈয়দ আলীর পুত্র।

আহতরা হলেন ট্রাক চালক মোখলেছ মিয়া ও গরু ব্যবসায়ী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের শওকত আলীর পুত্র নবী হোসেন। স্থানীয়সূত্র ও পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু ক্রয় করে ব্যবসায়ীরা ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর সড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নির্মানাধীন কালভার্র্টের খাদে পড়ে যায়।

নির্মানাধীন ব্রিজের পাহাড়াদার ছোরহাব মিয়া ঘটনাস্থলেই প্রান হারান। এতে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা ৩২টি গরুর মধ্যে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকী গরুগুলো উদ্ধার করে নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে। সাথে সাথে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে নকলা হাসপাতালে প্রেরন করেছেন। তবে স্থানীয়দের দাবী নির্মানাধীন কালভার্র্টের সামনে কোন রোড সাইনবোর্ড বা ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন