• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তিতাসে প্রশাসনে নেতৃত্বের শূন্যতা, ভোগান্তিতে সাধারণ মানুষ সাংবাদিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই: নবজীবনের প্রকাশক-সম্পাদক নুরুন্নাহার স্থানীয় নির্বাচনেও দ্বৈত নাগরিকদের প্রার্থী করতে চায় না ইসি নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট

গোপনে বিয়ে, এরপর ৪ পুরুষের সঙ্গে অভিনেত্রীর পরকীয়া

নিজস্ব সংবাদ দাতা / ২১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ঘর থেকে সম্প্রতি বেরিয়ে গেছেন অভিনেত্রী পবিত্রা পুনিয়া। এরই মধ্যে বিতর্কের শীর্ষে উঠেছেন তিনি।

পবিত্রা তার স্ত্রী, এমনই বিস্ফোরক দাবি করেছেন সুমিত মাহেশ্বরী নামের এক হোটেল ব্যবসায়ী। শুধু তাই নয়, সুমিতের অভিযোগ, বিবাহিত থাকাকালীনই বিভিন্ন সময়ে চার পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন টেলিভিশন অভিনেত্রী।

রিয়েলিটি শো ‘বিগ বসে’ চলতি মৌসুমে অন্যতম চর্চিত বিষয় ছিল পবিত্রা ও এজাজ খানের অন্তরঙ্গতা। শোয়ের মধ্যেই দু’জনকে চুম্বন করতে দেখা গিয়েছে। এজাজ প্রকাশ্যেই নিজের মনের কথা পবিত্রাকে জানিয়েছেন। এও বলেছেন, বিগ বস থেকে বেরিয়ে সোজা পবিত্রাকে নিয়ে গিয়ে নিজের বাবার সঙ্গে দেখা করাবেন। শো থেকে বেরিয়ে যাওয়ার সময়ও এজাজকে জড়িয়ে ধরে নিজের ভালবাসা প্রকাশ করেছেন পবিত্রা।

সুমিত জানান, পবিত্রা কোনোদিনই তাদের বিয়েকে গুরত্ব দেননি। যে চারজনের সঙ্গে পবিত্রার সম্পর্ক ছিল। তার মধ্যে একজন সাবেক বিগ বস প্রতিযোগী পারস ছাবরা। এর আগে পারস জানিয়েছিলেন, পবিত্রার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি জানতেন না তার বিয়ে হয়ে গিয়েছে।

যদিও শোয়ে পবিত্রা জানিয়েছিলেন, তার অন্য কারও সঙ্গে বিয়ের কথা পাকা হয়ে রয়েছে। তবে, বিবাহিত হওয়া প্রসঙ্গে কিছু বলেননি অভিনেত্রী।

এদিকে সুমিতের বক্তব্য, তিনি প্রতিবার পবিত্রাকে ক্ষমা করেছেন। কিন্তু আর নয়! রিয়েলিটি শোয়ে যেভাবে এজাজের সঙ্গে অভিনেত্রী ঘনিষ্ঠ হয়েছেন। তাতে তিনি ও তার পরিবার বেজায় ক্ষুব্ধ। পবিত্রা নিজের জীবন নিয়ে যা খুশি তাই করতে পারেন। কিন্তু তার আগে তাকে ডিভোর্স নিতে হবে বলে জানান সুমিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন