• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

নারী থেকে পুরুষ হয়ে গেলেন অস্কার মনোনীত তারকা

নিজস্ব সংবাদ দাতা / ২৪০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অস্কার মনোনীত ‘জুনো’ তারকা এলেন পেজ মানেই পরিচিত তিনি। তবে এখন থেকে আর এ নামে তাকে পাওয়া যাবে না। লিঙ্গ রুপান্তর করে নারী থেকে পুরুষ হওয়া এলেন এখন ‘ইলিয়ট পেজ’। ১ ডিসেম্বর নিজের জীবনের অন্যতম এই তথ্যটি নিজেই প্রকাশ্যে আনলেন এলেন।

জানালেন, তিনি রূপান্তরকামী। এখন থেকে তিনি পরিচিত হবেন এলিয়ট পেজ নামে।

সোশাল মিডিয়ার এক পোস্টে ৩৩ বছর বয়সী অভিনেতা লিখেছেন, ‘বন্ধুগণ, আমি জানাতে চাই যে আমি নিজেকে রুপান্তর করেছি। এখন থেকে আমাকে ‘হি/দে’ বলুন এবং আমার নাম এলিয়ট। এটা একটা অদ্ভুত ভালোলাগা। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কী দুর্দান্ত একটা ভালোলাগা, এখন আমি যা সেভাবেই নিজেকে মেলে ধরতে পারব। আমার আসল সত্ত্বা এটা।’

তিনি আরও লেখেন, ‘আমি ট্রান্সজেন্ডার কমিউনিটির বহু মানুষ দ্বারা ভীষণরকমভাবে অনুপ্রাণিত। তোমাদের সকলকে সাহসের জোগানোর জন্য ধন্যবাদ। তোমাদের প্রয়াস আমাকে অনুপ্রাণিত করে তোলে।’

এলিয়টের এই সিদ্ধান্ত ও রুপান্তরকে সাধুবাদ জানিয়েছেন হলিউডের অনেক তারকাই। তারা সোশাল মিডিয়ায় এলিয়টকে ট্যাগ করে সাহসী এই পদক্ষেপের জন্য শুভকামনা জানান।

প্রসঙ্গত, বহুবছর থেকেই LGBT কমিউনিটির অধিকার সম্পর্কে সরব হয়েছিলেন এলেন। ২০১৪ সালেই নিজেকে সমকামী হিসাবে ঘোষণা করেছিলেন এলিয়েট পেজ। ২০১৮ সালে তিনি নৃত্যশিল্পী তথা প্রেমিকা এমা পোর্টনারকে বিয়ে করেন। বহু সিনেমায় তিনি সমকামীর চরিত্রে অভিনয় করেছেন। ২০০৭ সালে জুনো ছবিতে তিনি অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় অভিনয় করেন, যা তাকে অস্কার মনোনয়ন এনে দিয়েছিল। দুনিয়াজুড়ে বেশ সাড়া ফেলেছিলো ২০১০ সালে মুক্তি পাওয়া হলিউডের ‘ইনসেপশন’ সিনেমাটি। এখানে লিওনার্দো ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছিলেন এলিয়ট পেজ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন