• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে করে গরু চুরি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রাইভেটকারে করে চুরি করা গরু নিয়ে পালানোর সময় ফারুক মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এ ঘটনা ঘটে।

আটক ফারুক হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ইসমাইল মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে একটি গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে পালাচ্ছিলেন ফারুক। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের বিষয়টি নজরে পড়ে। পরে কুট্টাপাড়া মোড়ে স্থানীয়রা গরুসহ ফারুককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় অন্য তিনজন পালিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বিসিক এলাকা থেকে শুক্রবার সকালে গরুটি চুরি করেন তারা। গরুটির মালিকেরও সন্ধান পাওয়া গেছে। ষাঁড়টির আনুমানিক দাম ৮০ হাজার টাকা। প্রাইভেটকারের পেছনের আসনগুলো খুলে রাখা হয়েছে। চোর চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন এলাকা থেকে প্রাইভেটকারে করে গরু চুরি করে আসছিল। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন