• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

বলিউড তারকারা যে কারণে মালদ্বীপে বেড়াতে যান

নিজস্ব সংবাদ দাতা / ২০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ শুটিংয়ের ফাঁকে দীর্ঘ কোনো ছুটির সময় অথবা বিয়ে করে হানিমুনে মালদ্বীপে যেতে প্রায়ই দেখা যায় বলিউড তারকাদের। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দারুণ সব ছবি আপলোড করেন তারা। সেইসব ছবি নিয়ে চলে আলোচনা, বিতর্ক। তারাকারা এসব বেশ উপভোগ করেন বোঝাই যায়।

সম্প্রতি বলিউড তারকাদের মধ্যে দুবাই নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। তবে বলিউড তারকারা বেড়ানোর জন্য সবচেয়ে বেশি পছন্দ করছেন মালদ্বীপকে। এরইমধ্যে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফ, দিশা পাটানিসহ আরও অনেক তারকাই সেখানকার সমুদ্র স্নানের ছবি দিয়েছেন সোশাল মিডিয়ায়। কারণ কী?

বলিউড হাঙ্গামা সেই প্রশ্নের উত্তর সন্ধান করার চেষ্টা করেছে। তাদের দাবি, সৌন্দর্য খুঁজতে পৃথিবীর নানা দেশেই ঘুরে বেড়ান তারকারা। তবে তাদের বেশি দেখা যায় মালদ্বীপে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করতে।

এর অন্যতম কারণ তাদের চুক্তি। মালদ্বীপে ঘুরে বেড়ানোর সুযোগ বলিউডের বেশিরভাগ তারকাদের জন্যই থাকে ফ্রি। তবে শর্ত হিসেবে থাকে ঘুরতে গেলে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করতে হবে তাদের। তাই নানা রিসোর্ট এবং ঘুরে বেড়ানোর মতো অসাধারণ কিছু জায়গা থেকে ছবি তুলে শেয়ার করেন। এটা আসলে প্রচারের বিনিময়ে বেড়ানোর সুবিধা দেয়ার চুক্তি।

ধারণা করা হচ্ছে, করোনার পর বলিউডের তারকারা আরো বেশি মালদ্বীপ ভ্রমণে যাবেন। করোনার কারণে মানুষের ঘুরতে যাওয়ার যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে তার থেকে বেরিয়ে আসার জন্যই নানা পদক্ষেপ গ্রহণ করবে অনেক দেশ। আর সেই প্রচেষ্টায় বেশ সফল মালদ্বীপ।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা থেকে আনুমানিক ৪০০ মাইল দক্ষিণ পশ্চিমে ১১৯২টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। এখানকার মূল আকর্ষণ হলো এর সরল, শান্ত ও মনোরম পরিবেশ। সমুদ্র সৈকত ও ক্রান্তীয় প্রবাল প্রাচীর খুব সহজেই পর্যটককে আকৃষ্ট করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন