• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

আরজু-রিপার লোমহর্ষক গল্প

নিজস্ব সংবাদ দাতা / ২১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালনার পাশাপাশি ‘মুক্তি’ নামক চলচ্চিত্র প্রযোজনারও ঘোষণা দিয়েছেন। এ সিনেমায় ইতিমধ্যে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন নতুন মুখ রাজ রিপা। আর এবার এতে রাজ রিপার সঙ্গী হলেন চিত্রনায়ক কায়েস আরজু। গতকাল রাতে সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হোন বলে রাইজিংবিডিকে জানান কায়েস আরজু নিজেই।

আইসি ফিল্ম প্রযোজিত ‘মুক্তি’ সিনেমার মহরত আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে শুটিং শুরু করা হবে বলে সিনেমাটির নির্মাতা জানান।

রাজ রিপা গত কয়েক মাস ধরে ‘মুক্তি’র জন্য ফাইট শিখেছেন, তীর চালানো শিখেছেন, এমনকি সাইকেল-বাইক চালানো শিখেছেন। রিপা ছাড়াও এতে থাকবেন আরও সাতজন অভিনেতা।

কায়েস আরজু অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তি’ সিনেমায় আমার চরিত্র সাইকো ধাঁচের। এ ধরনের চরিত্রে আমি এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এ সিনেমার জন্য শিডিউল দিয়েছি। ইফতেখার ভাই আধুনিক মেকার। আশা করছি ভালো কিছু হবে।

পরিচালক ইফতেখার চৌধুরী সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ থাকবে ‘মুক্তি’ সিনেমায়। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন