• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

ডেকে নিয়ে কিশোরের পুরুষাঙ্গ কেটে দিল বন্ধুরা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. ইমরান হোসেন (১৫) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে সোনারগাঁ থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। আহত ইব্রাহীম উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে ও মাদ্রাসা ছাত্র।

সোনারগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই ) মো. আরিফ জানান, মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচে ইব্রাহীমকে পুরুষাঙ্গ কাটা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বালুয়া দীঘিরপাড় এলাকায় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ওই কিশোর। পরে সেখান থেকে তার কয়েকজন বন্ধু পানাম নগরীতে ঘুরাতে নিয়ে যায়। পরে তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরেরর জ্ঞান ফিরলে সে পানাম নগর থেকে একটি সিএনজি নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা ব্রিজের নিচে এসে অচেতন হয়ে পরে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। বর্তমানে এ মাদ্রাসা ছাত্র ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন