• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নির্বাচনে সমর্থন না দেয়ায় শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, পটুয়াখালী প্রতিনিধি:

নির্বাচনে সমর্থন না দেয়ায় পটুয়াখালীর বাউফলে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর রজ্জবিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার জাহিদুল হকের (৫০) ওপর হামলা করে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে একদল সন্ত্রাসী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিকদারবাজার থেকে বাড়ি যাওয়ার পথে কেশবপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় জাহিদুল হককে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিক্ষক জাহিদুল হক বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাহান গাজীকে সমর্থন না দেয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ইউপি সদস্যের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় আমাকে হুমকি-ধামকি দিয়েছেন।

শুক্রবার আমি সিকদারবাজার থেকে বাড়ি যাওয়ার পথে ইউপি সদস্য শাহজাহান গাজীর নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা হোসাইন বলেন, জাহিদুল হকের মুখে দুটি গভীর ক্ষত রয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শাহজাহান গাজী বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন