• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

যুবলীগ নেতার রান্নাঘর থেকে ৩ বোমা উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় উপজেলায় এক যুবলীগ নেতার বাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধোপাডাঙ্গার গ্রামের আব্দুল ওহাবের ছেলে যুবলীগ নেতা মহিউদ্দীনের রান্নাঘর থেকে এগুলো উদ্ধার করা হয়েছে।

যুবলীগ নেতা মহিউদ্দীন জানান, সকালে তার স্ত্রী রান্না করতে গেলে চৌকির নিচে চাউলের বস্থার পাশে একটি প্যাকেট দেখতে পেয়ে তার সন্দেহ হয়। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ও র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে পেট্রোল বোমাগুলো উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে যায়।

তিনি আরো জানান, পূর্বশত্রুতার জের ধরে এবং উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার সমর্থনে কাজ করায় প্রতিপক্ষরা তাকে ফাঁসাতে এ কাজ করেছে।

এর আগে তার মৎস্য ঘেরে বিষ দেয়া ও তার উপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন জানান, মহিউদ্দীন আওয়ামী লীগের রাজনীতি করায় স্থানীয়ভাবে তার কিছু শত্রুতা রয়েছে। পুলিশ তার রান্নাঘর থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনে কে বা কারা জড়িত সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন