• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ফেসবুকে মানহানিকর মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে নজরুলের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক, আরও মামলা তারেক রহমান: মানুষের হৃদয়ের কথা বলেন ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে আদালতে প্রেরণ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫২৪ পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা মেঘনায় ৩০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার দাউদকান্দি ও মেঘনায় জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না : ড.খন্দকার মারুফ ভাওরখোলা ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়তে চাই’ —মো. আব্দুল মতিন জনপ্রতিনিধিত্ব মানে মানুষের আমানত: দলীয় সমর্থন শতভাগ আশাবাদী

শর্ত দেননি কাজল

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অভিনেত্রী কাজল আগরওয়াল। ভারতের দক্ষিণী সিনেমাতে বেশি দেখা যায় তাকে। বলে বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন কাজল। এরপর স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় গেছেন। খুব শিগগির কাজে ফিরবেন তিনি।

এদিকে বিয়ের পর নায়িকারা সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে নানা শর্ত দিয়ে থাকেন। নারীকেন্দ্রীক সিনেমাতেই বেশি দেখা যায় তাদের। তবে এদিক থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম কাজল। তার টিমকে এখনো কোনো শর্তের কথা জানাননি জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়া প্রসেঙ্গে কাজল বলেন, ‘আমি মনে করি এই বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন। অন্য বিষয়গুলোতেও অনেক গুরুত্ব দিয়েছি। একটি বিষয় নিয়েই থাকতে চাই না। আমার মতে, যদি জীবন একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এটি আমার পরিচয়। তাই অভিনয় চালিয়ে যাব। কী করতে চাই এটি সম্পূর্ণ আমার বিষয়। এই ক্ষমতার ব্যবহার আমি অব্যাহত রাখব। কাউকে আমার বিষয়ে সিদ্ধান্ত নিতে দিব না।’

বর্তমানে তার হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। ‘মোসাগালু’, ‘আচার্য’,  ‘ইন্ডিয়ান টু’, ‘মুম্বাই সাগা’ ও ‘প্যারিস প্যারিস’ সিনেমায় দেখা যাবে তাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন