• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

হাত-পা বাঁধা যুবতীর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
গাজীপুর, ছুরিকাঘাত, পুলিশ, সোর্স, নিহত, পূর্বপশ্চিমবিডি

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা:

গাজীপুরের কালিয়াকৈরে ডোবা থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে কিনা তা এখনো রহস্যজনক।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বারবাড়িয়া এলাকায় বোর্ডঘর-চান্দাবহ আঞ্চলিক সড়কের পাশে ডোবাতে রোববার সকালে একটি বস্তা ভর্তি অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি নিহত যুবতীর লাশ উদ্ধার করে।

এ সময় তার হাত-পা বাঁধা, ডান পায়ের গোড়ালি কাটা, নাকে রক্ত ও গলায় উড়না পেছানো অবস্থায় ছিল। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরণে ছিল কালো বোরকা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো এক সময় তাকে ওই ডোবাতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা কিনা তা এখনো রহস্যজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী, তদন্ত ওসি রাজীব চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই হত্যাকাণ্ডের তদন্তের কাজ শুরু করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর রাতের কোনো এক সময় তাকে ওই ডোবাতে ফেলে রেখে গেছে দুর্বত্তরা। তবে পিবিআই তদন্ত কাজ শুরু করেছে। তাদের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন