• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

বিবাহবার্ষিকীতে মিথিলা বললেন ‘চিয়ার্স পার্টনার’

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ঠিক এক বছর আগে আজকের এই দিনে এক হয়েছিলেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে এদিন সন্ধ্যায় সৃজিতের কলকাতার বাসভবনে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। রোববার (৬ ডিসেম্বর) তাদের প্রথম বিবাহবার্ষিকী।

বিশেষ এই দিনে কী করছেন সৃজিত-মিথিলা? অনেক ভক্তদের মনেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর উত্তর জানা যাবে, মিথিলার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলেই। ইনস্টাগ্রামে মিথিলা শেয়ার করেছেন দুটি ছবি, যার একটি গত বছরের বিয়ের দিনের আর অন্যটি মেয়ে আইরাকে নিয়ে সৃজিত ও তার সুন্দরবন ভ্রমণের। আর সেই ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘ইতোমধ্যে এক বছর হয়ে গেল এবং অ্যাডভেঞ্চার অব্যাহত রয়েছে। চিয়ার্স পার্টনার…।’ বিশেষ এই দিনটিকে উপলক্ষে করে আনন্দঘন সময় উদযাপন করতে সুন্দরবন বেড়াতে গেলেন আলোচিত দম্পতি সৃজিত-মিথিলা। তাদের সঙ্গে রয়েছেন ছোট্ট আইরাও।

কয়েকদিন আগে শীতের মিষ্টি রোদ্দুর মেখে ছোট্ট আইরা আর স্ত্রী মিথিলাকে নিয়ে চিড়িয়াখানা বেড়াতে যান পরিচালক সৃজিত মুখার্জি। সেই ছবি ওঠে এসেছিল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়ায়।

এবার আইরাকে নিয়ে সুন্দরবন বেড়াতে গেলেন সৃজিত। নৌকায় করে সুন্দরবন ঘুরে দেখার এক টুকরো মুহূর্ত নিজেই টুইটারে পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, ‘বনের দিনরাত্রি। ’ প্রসঙ্গত, গত বছর বিয়ের পর তারা মধুচন্দ্রিমায় গিয়েছিলেন সুইজারল্যান্ডে। আর চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। করোনার কারণে দুজন আটকা পড়ে যান দুই দেশে। অবশেষে সব বাঁধা ডিঙিয়ে গত ১৫ আগস্ট বিশেষ অনুমতিতে সড়কপথে শ্বশুরবাড়ি যান মিথিলা। সেই থেকে কলকাতায় অবস্থান করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন