• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

হোটেল থেকে অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তামিল অভিনেত্রী ও ভিজে চিত্রা আর নেই। তার বয়স হয়েছিল ২৮।

বিজয় টিভির ‘পাণ্ডিয়া স্টোরিজ’ সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পান চিত্রা। বুধবার রাতে (৯ ডিসেম্বর) চেন্নাইয়ের নাজারাটপেটের একটি হোটেল থেকে এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

দ্য নিউজ মিনিট জানিয়েছে, ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে  রাত একটার সময় হোটেলে ফেরেন চিত্রা। এরপর রাত সাড়ে তিনটার দিকে হোটেল ম্যানেজার পুলিশকে খবর দেয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে এ বিষয়ে চিত্রার বাগদত্তা হেমন্ত রবিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কয়েক মাস আগে তাদের বাগদান হয়েছে। এই অভিনেত্রীর সঙ্গে হোটেলে থাকতেন তিনি।

হেমান্ত রবি পুলিশকে জানিয়েছেন, চিত্রা গোসলে যাবেন শুনে ঘরের বাইরে বের হন তিনি। এরপর যখন ফেরেন দরজা বন্ধ পান। অনেকক্ষণ ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি হোটেল কর্মীদের খবর দেন। পরবর্তী সময়ে কর্মীদের সহযোগিতায় ঘরের ভেতর প্রবেশ করলে চিত্রাকে মৃত অবস্থায় পান।

২০১৩ সালে টিভি সঞ্চালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন চিত্রা। এরপর ‘পাণ্ডিয়া স্টোরিজ’ ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান। একটি তামিল সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তার উল্লেখযোগ্য টিভি ধারাবাহিক হলো: ‘চিন্না পাপা পেরিয়া পাপা’, ‘সারাবানাম মীনাচি’, ‘ডার্লিং ডার্লিং’ ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন