• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
২৪ ক্যারেটের সোনার মতো খাঁটি কর্মীদেরই মূল্যায়ন হবে: রমিজ উদ্দিন লন্ডনী কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি গঠন সভাপতি সাঈদ আহমেদ, সাধারণ  সম্পাদক সালাহ উদ্দিন জসিম আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা

প্রেমিকের উপস্থিতিতেই আত্মহত্যা করেন অভিনেত্রী চিত্রা

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রেমিকের উপস্থিতিতেই দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভিজি চিত্রা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মঙ্গলবার (৮ ডিসেম্বর) চেন্নাইয়ের নাজরেথপেট্টাই এলাকার একটি হোটেলে মাত্র ২৮ বছর বয়সেই আত্মহত্যা করেছেন তিনি।

জানা যায়, কিছুদিন আগেই ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিলো অভিনেত্রীর। দক্ষিণ ভারতীয় সিনেমার দুনিয়ায় তিনি যথেষ্ট জনপ্রিয়। হাতেও ছিলো প্রচুর কাজ। তারপরেও এ দুর্ঘটনায় শোকস্তব্ধ দক্ষিণী ছবির দুনিয়া।

এটি হত্যা না আত্মহত্যা? জানতে অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, সম্ভবত ডিপ্রেশন বাসা বেঁধেছিলো চিত্রার মনে। তারই ফলাফল হয়তো এই আকস্মিক অঘটন।

মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত কী কী করেছেন চিত্রা? ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় চিত্রা হোটেলে ফেরেন। তার আগে ইভিপি ফিল্ম সিটিতে শ্যুটিং করছিলেন তিনি। হেমন্তও ছিলেন হোটেলে।

হেমন্ত পুলিশকে জানিয়েছেন, দুপুরে হোটেল ফিরে স্নানের জন্য বাথরুমে যান চিত্রা। অনেক পরেও কোনো সাড়া না পাওয়ায় প্রথমে তিনি বন্ধ দরজায় ধাক্কা দেন। জানান হোটেল কর্মীদেরও। তারাই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলেন। তখনই দেখা যায় গলায় ফাঁস দিয়ে সিলিং থেকে ঝুলছেন চিত্রা।

খবর ছড়াতেই প্রশ্ন উঠেছে, মৃত্যুর নেপথ্য কারণ সুশান্ত সিংহ রাজপুতের মতোই অবসাদ? নাকি শ্রীদেবীর মৃত্যুর পুনরাবৃত্তি? নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? উত্তর খুঁজতে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত।

চিত্রা তামিল ভাষার বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। তার শেষ কাজ ‘পান্ডিয়া স্টোর্স’ ধারাবাহিকে অভিনয়। চিত্রা অভিনীত চরিত্র ‘মল্লাই’ তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন